
শীতের সবজি দিয়ে সহজেই তৈরি করুন অভিনব রংধনু রাইস-কেক
গরম ভাতে শীতের সবজির নানা পদ তো রোজই হচ্ছে। এই ভাত আর সবজি দিয়েই অভিনব রংধনু রাইস-কেক বানিয়ে চমকে দিন না হয় সবাইকে। রেসিপি ও ছবি সেলিনা শিল্পী।

রেসিপি
শীতের সবজি দিয়ে সহজেই তৈরি করুন অভিনব রংধনু রাইস-কেক
গরম ভাতে শীতের সবজির নানা পদ তো রোজই হচ্ছে। এই ভাত আর সবজি দিয়েই অভিনব রংধনু রাইস-কেক বানিয়ে চমকে দিন না হয় সবাইকে। রেসিপি ও ছবি সেলিনা শিল্পী।
শেয়ার করুন।
উপকরণ

বাসমতি চাল ২৫০ গ্রাম
ডিম ৩ টা
ফুলকপি ছোট সাইজের ১টা
গাজর ১ টা
টমেটো ৬-৮ টা
পালং শাক ১ আঁটি
মটরশুঁটি ১ কাপ
বাঁধাকপি কুচি ১ কাপ
বেবিকর্ন কুচি আধা কাপ
পেঁয়াজ ৬-৭ টা
রসুনের কোয়া ৫-৬ টা
আদা কুচি ১ টেবিল চামচ
কাঁচা মরিচ ৫-৬ টা
ধনেপাতা কুচি ১ কাপ
জিরা গুঁড়া আধা চা-চামচ
অলিভ অয়েল ২ টেবিল চামচ
মরিচ গুঁড়া ১ চা-চামচ
গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ
লেবুর রস ১ টেবিল চামচ
লবণ পরিমাণমতো
প্রণালি
বাসমতি চাল ভালোভাবে ধুয়ে ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রেখে ভাত রান্না করে নিন একদম ঝরঝরে করে। ৩-৪টা টমেটো ও রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ সামান্য তেল দিয়ে তাওয়ায় হালকা পোড়া পোড়া করে টেলে নিন। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে টমেটো সস তৈরি করে নিন। একইভাবে পালং শাক আর মটরশুঁটি, কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে সবুজ সস তৈরি করে নিন।

ফুলকপি, শিম, গাজর,বাঁধাকপি, মটরশুঁটি বা আপনার পছন্দমতো সবজি কিউব করে কেটে নিন।কড়াইতে অলিভ অয়েল দিন। গরম হয়ে এলে তাতে জিরা, আাদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করে নিন। ডিম লবণ দিয়ে অমলেট করে লম্বা লম্বা রিবনে কেটে নিন। টমেটো,শশা, বেবি কর্ন, লেবুর রস, পেঁয়াজ ও কাঁচামরিচ মিশিয়ে সালাদ তৈরি করে নিন।


এবার সবজির সঙ্গে সবুজ সস মিশিয়ে নিন।অর্ধেক রাইসের সাথে মিশিয়ে নিন টমেটো সস।এবার বাটিতে বা আপনার পছন্দনীয় মোল্ডে চেপে চেপে সেট করুন টমেটো সস মেশানো ভাত, এরপর সাদা ভাত, সবুজ সস মেশানো সবজি। এর ওপর আবার কিছুটা রাইস ও তার ওপর সালাদ দিন আর সবার ওপরে ডিম।


চিজ কেকের মোল্ডে সেট করলে পাশ থেকে খোলা যায় বলে সোজাভাবে লেয়ার করলেই হবে। আপনি যদি বাটিতে করেন,তাহলে উল্টো করে ঢালতে হবে। সেক্ষেত্রে বিপরীত ক্রমে লেয়ারগুলো সাজিয়ে নেবেন। গরম গরম পরিবেশন করলে ভালো লাগবে এই রংধনু রাইস কেক।
Tags:
রেসিপি